ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

জবিতে উপাচার্যের নেতৃত্বে ভর্তি কমিটি গঠন

ads

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তি পরীক্ষা গ্রহণ ও ভর্তিসহ সার্বিক তদারকি এবং প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের লক্ষ্যে 'কেন্দ্রীয় ভর্তি কমিটি' গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপাচার্যের আদেশক্রমে রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটি প্রকাশ করা হয়। 


কমিটির সভাপতি হিসেবে আছেন অধ্যাপক ড. রেজাউল করিম ও সদস্য সচিব রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন। বাকি সদস্যরা হলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূইয়া, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক  ড. সানজিদা ফারহানা, আইন অনুষদের ডিন জনাব খ্রীষ্টিন রিচার্ডসন, লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাঃ আলপ্তগীন।


অফিস আদেশে আরও বলা হয়, গত  ২৯ অক্টোবর  অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭৫তম সভার (জরুরী সভা) সিদ্ধান্ত মোতাবেক ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তি পরীক্ষা গ্রহণ ও ভর্তিসহ সার্বিক তদারকি এবং প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের লক্ষ্যে এ  'কেন্দ্রীয় ভর্তি কমিটি' গঠন করা হয়।

ads
ads
ads

Our Facebook Page